বিবাহ
১৩/৮. অধ্যায়ঃ
ওয়ালিমা (বৌভাত) - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَن عمرَان ين حُصَيْنٍ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِجَابَة طَعَام الْفَاسِقين
বর্ণনাকারী ইমরান ইবনু হুসায়ন (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) ফাসিক্বগণের দা'ওয়াত গ্রহণ করতে নিষেধ করেছেন।
[১] য‘ঈফ : শু‘আবুল ঈমান ৫৪২০, য‘ঈফাহ্ ৫২২৯, য‘ঈফ আল জামি‘ ৬০২৯। কারণ এর সনদে আবূ ‘আবদুর রহমান আস্ সুলামী একজন দুর্বল রাবী।