বিবাহ

১৩/৮. অধ্যায়ঃ

ওয়ালিমা (বৌভাত) - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ دُعِيَ فَلَمْ يُجِبْ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ وَمن دخل على غَيْرِ دَعْوَةٍ دَخَلَ سَارِقًا وَخَرَجَ مُغِيرًا» . رَوَاهُ أَبُو دَاوُد

বর্ণনাকারী ‘আব্দুল্লাহ ইবনু 'উমার (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি দা'ওয়াত পেয়ে (ওবিহীনভাবে) প্রত্যাখ্যান করে, সে আল্লাহ ও রাসূলের অবাধ্যাচরণ করল। আর যে ব্যক্তি বিনা দা'ওয়াতে আসলো সে যেন চোর সেজে ঢুকেছে এবং লুণ্ঠনকারীরূপে বের হয়ে গেছে।

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৩৭৪১, ইরওয়া ১৯৫৪, য‘ঈফ আল জামি‘ ৫৫৭৯, য‘ঈফ আত্ তারগীব ১৩০২। কারণ এর সনদে দুরুস্ত বিন যিয়াদ একজন দুর্বল রাবী আর আবান বিন ত্বরিক মাজহূল।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18