বিবাহ

১৩/৭. অধ্যায়ঃ

মুহর - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ أُمِّ حَبِيبَةَ: أَنَّهَا كَانَتْ تَحْتَ عَبْدِ اللَّهِ بْنِ جَحْشٍ فَمَاتَ بِأَرْضِ الْحَبَشَةِ فَزَوَّجَهَا النَّجَاشِيُّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَمْهَرَهَا عَنهُ أَرْبَعَة آلَاف. وَفِي رِوَايَة: أَرْبَعَة دِرْهَمٍ وَبَعَثَ بِهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ شُرَحْبِيل بن حَسَنَة. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ

বর্ণনাকারী উম্মু হাবীবাহ্ (রাঃ)

তিনি ‘আব্দুল্লাহ ইবনু জাশ-এর (বিবাহিতা) স্ত্রী ছিলেন। তার স্বামী ‘আব্দুল্লাহ ইবনু জাশ হাবশায় (পূর্ব নাম আবিসিনিয়া, বর্তমানে ইথিওপিয়া) মৃত্যুবরণ করেন। অতঃপর হাবশার সম্রাট নাজাশী নবী (ﷺ)-এর সাথে উম্মু হাবীবাহ্ (রাঃ)-কে বিবাহ দেন এবং তাঁর পক্ষ হতে চার হাজার দিরহাম মুহর হিসেবে দান করেন ৷অপর বর্ণনায় আছে, চার দিরহাম (মুহর দিয়েছেন), অতঃপর শুরাবীল ইবনু হাসানাহ্-এর সাথে উম্মু হাবীবাহ্ (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ) এর খিদমাতে পাঠিয়ে দেন।

[১] সহীহ : আবূ দাঊদ ২১০৭, নাসায়ী ৩৩৫০, আহমাদ ২৭৪০৮।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18