বিবাহ
১৩/৭. অধ্যায়ঃ
মুহর - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: أَلَا لَا تُغَالُوا صَدُقَةَ النِّسَاءِ فَإِنَّهَا لَوْ كَانَتْ مَكْرُمَةً فِي الدُّنْيَا وَتَقْوَى عِنْدَ اللَّهِ لَكَانَ أَوْلَاكُمْ بِهَا نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا عَلِمْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَكَحَ شَيْئًا مِنْ نِسَائِهِ وَلَا أَنْكَحَ شَيْئًا مِنْ بَنَاتِهِ عَلَى أَكْثَرَ مِنَ اثْنَتَيْ عَشْرَةَ أُوقِيَّةً. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ
বর্ণনাকারী উমার ইবনুল খত্ত্বাব (রাঃ)
তোমরা স্ত্রীদের মুহর নির্ধারণে সীমালঙ্ঘন করো না। কেননা যদি উক্ত মুহর নির্ধারণ দুনিয়াতে সম্মান এবং আল্লাহর নিকট তাক্বওয়ার বিষয় হতো, তবে আল্লাহর নবী (ﷺ) ই তোমাদের চেয়ে তা নির্ধারণে অধিক অগ্রগামী হতেন। কিন্তু ১২ উকিয়্যার বেশি পরিমাণ মুহর নির্ধারণ রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কোনো সহধর্মিণীকে বিয়ে করেছেন কিংবা কোনো মেয়েকে বিয়ে দিয়েছেন বলে আমার জানা নেই।
[১] সহীহ : তিরমিযী ১১১৪, নাসায়ী ৩৩৫১, আবূ দাঊদ ২১০৬, ইবনু মাজাহ ১৮৮৭, দারিমী ২২৪৬, আহমাদ ৩৪০, ইরওয়া ১৯২৭।