বিবাহ

১৩/৫. অধ্যায়ঃ

সহবাস (স্বামী-স্ত্রীর) - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ جَابِرٍ قَالَ: كَانَتِ الْيَهُودُ تَقُولُ: إِذَا أَتَى الرَّجُلُ امْرَأَتَهُ مِنْ دُبُرِهَا فِي قُبُلِهَا كَانَ الْوَلَد أَحول فَنزلت: (نساوكم حرث لكم فَأتوا حَرْثكُمْ أَنى شِئْتُم)

বর্ণনাকারী জাবির (রাঃ)

ইয়াহুদীগণ বলত, কেউ যদি পিছন দিক হতে স্ত্রীর যৌনাঙ্গে সঙ্গম করে তাহলে সন্তান ট্যারা বা টেগ্রা হয়। এমতাবস্থায় কুরআন মাজীদের এ আয়াত নাযিল হয়, অর্থাৎ- “তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র, তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা যেতে পার”- (সূরাহ্ আল বাক্বারহ্ ২ : ২২৩)।

[১] সহীহ : বুখারী ৪৫২৮, মুসলিম ১৪৩৫, ইবনু মাজাহ ১৯২৫, আবূ দাঊদ ২১৬৩, ইবনু মাজাহ ১৯২৫।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18