বিবাহ
১৩/৩. অধ্যায়ঃ
বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ خُطْبَةٍ لَيْسَ فِيهَا تَشَهُّدٌ فَهِيَ كَالْيَدِ الْجَذْمَاءِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে খুতবায় তাশাহ্হুদ (আল্লাহর প্রশংসা জ্ঞাপন) নেই, তা কাটা হাতের ন্যায়।
[১] সহীহ : তিরমিযী ১১০৬, আবূ দাঊদ ৪৮৪১, সহীহ ইবনু হিব্বান ২৭৯৬, সহীহাহ্ ১৬৯, সহীহ আল জামি‘ ৪৫২০।