বিবাহ

১৩/২. অধ্যায়ঃ

বিয়ের ওয়ালি (অভিভাবক) এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن خنساء بنت خذام: أَنْ أَبَاهَا زَوَّجَهَا وَهِيَ ثَيِّبٌ فَكَرِهَتْ ذَلِكَ فَأَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَدَّ نِكَاحَهَا. رَوَاهُ الْبُخَارِيُّ وَفِي رِوَايَةِ ابْنِ مَاجَه: نِكَاح أَبِيهَا

বর্ণনাকারী খানসা বিনতু খিযাম (রাঃ)

তার পিতা তাঁকে (পূর্বে বিবাহিতা অবস্থায় ! দ্বিতীয়বার) বিয়ে দিলেন, এতে তিনি সম্মত ছিলেন না। অতঃপর তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে অভিযোগ করলে তিনি (ﷺ) ঐ বিয়ে নাকচ করে দেন।ইবনু মাজাহ্'র রিওয়ায়াতে রয়েছে, তার পিতার দেয়া বিবাহ বলে উল্লেখ আছে।

[১] সহীহ : বুখারী ৫১৩৮, আবূ দাঊদ ২১০১, নাসায়ী ৩২৬৮, ইবনু মাজাহ ১৮৭২, ইরওয়া ১৮৩০, দারিমী ২২৩৮।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18