বিবাহ

১৩/২. অধ্যায়ঃ

বিয়ের ওয়ালি (অভিভাবক) এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُنْكَحُ الْأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ وَلَا تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ» . قَالُوا: يَا رَسُول الله وَكَيف إِذْنهَا؟ قَالَ: «أَن تسكت»

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : প্রাপ্তবয়স্কা বা বিধবা নারীর অনুমতি ব্যতীত তার বিয়ে দেয়া যাবে না। কুমারীর সম্মতি ব্যতীত তার বিয়ে দেয়া যাবে না। তারা (উপস্থিত সহাবায়ি কিরাম) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (ﷺ) কুমারীর সম্মতি কিরূপে হবে? উত্তরে তিনি (ﷺ) বললেন, তার নিরবতাই (বিয়ের) সম্মতি।

[১] সহীহ : বুখারী ৬৯৬৮, মুসলিম ১৪১৯, আবূ দাঊদ ২০৯২, নাসায়ী ৩২৬৫, তিরমিযী ১১০৭, ইবনু মাজাহ ১৮৭১, আহমাদ ৯৬০৫, দারিমী ২২৩২, ইরওয়া ১৮২৮।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18