ক্রয়-বিক্রয় (ব্যবসা)

১২/১৩. অধ্যায়ঃ

ভাড়ায় প্রদান ও শ্রম বিক্রি - প্রথম অনুচ্ছেদ

الْإِجَارَةِ -এর অভিধানিক অর্থ- প্রতিদান দেয়া, ’আরবরা যখন কাউকে প্রতিদান দেয়, তখন তারা বলে থাকেأجرتهঅর্থাৎ- আমি তাকে পারিশ্রমিক প্রদান করলাম। ইবনু হাজার ’আস্ক্বালানী একে উল্লেখ করেছেন। আর ’মুগরিব’-এ আছে, পরিভাষিক অর্থে- কোনো কিছুর বিনিময়ে কাউকে উপকার লাভের জন্য বস্তুর মালিক বানিয়ে দেয়া। আভিধানিক অর্থে তাأُجْرَةٌশব্দের বিশেষ্য আর তা হলো শ্রমিক ভাড়া করা। (মিরকাতুল মাফাতীহ)

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ احْتَجَمَ فَأَعْطَى الْحَجَّامَ أجره واستعط

বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)

নবী (ﷺ) শিঙ্গা লাগাতেন এবং শিঙ্গাদাতাকে মজুরি দিয়েছেন এবং তিনি (ﷺ) নাকে ঔষধও নিয়েছেন।

[১] সহীহ : বুখারী ৫৬৯১, মুসলিম ১২০২, আবূ দাঊদ ৩৮৬৭, নাসায়ী ১৫৮০, আহমাদ ২৩৩৭, মুসতাদরাক লিল হাকিম ৮২৩৮, সহীহ ইবনু হিব্বান ৫১৫০।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18