ক্রয়-বিক্রয় (ব্যবসা)
১২/১৩. অধ্যায়ঃ
ভাড়ায় প্রদান ও শ্রম বিক্রি - প্রথম অনুচ্ছেদ
الْإِجَارَةِ -এর অভিধানিক অর্থ- প্রতিদান দেয়া, ’আরবরা যখন কাউকে প্রতিদান দেয়, তখন তারা বলে থাকেأجرتهঅর্থাৎ- আমি তাকে পারিশ্রমিক প্রদান করলাম। ইবনু হাজার ’আস্ক্বালানী একে উল্লেখ করেছেন। আর ’মুগরিব’-এ আছে, পরিভাষিক অর্থে- কোনো কিছুর বিনিময়ে কাউকে উপকার লাভের জন্য বস্তুর মালিক বানিয়ে দেয়া। আভিধানিক অর্থে তাأُجْرَةٌশব্দের বিশেষ্য আর তা হলো শ্রমিক ভাড়া করা। (মিরকাতুল মাফাতীহ)
মিশকাতুল মাসাবিহ
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ قَالَ: زَعَمَ ثَابِتُ بْنُ الضَّحَّاكِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْمُزَارَعَةِ وَأَمَرَ بِالْمُؤَاجَرَةِ وَقَالَ: «لَا بَأْسَ بِهَا» . رَوَاهُ مُسْلِمٌ
বর্ণনাকারী সাবিত ইবনু যহ্হাক (রাঃ)
সাবিত ইবনু যহ্হাক (রাঃ) মনে করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বর্গাচাষ নিষেধ করেছেন এবং ইজারার (الْإِجَارَةِ) অনুমতি দিয়েছেন। রাবী (সাবিত (রাঃ) বলেন, ইজারাতে (الْإِجَارَةِ) কোনো আপত্তি নেই।
[১] সহীহ : মুসলিম ১৫৪৯, আহমাদ ১৬৩৮৮, সহীহ ইবনু হিব্বান ৫১৮৮, দারিমী ২৬৫৮, সহীহ আল জামি‘ ৬৯০৪।