ক্রয়-বিক্রয় (ব্যবসা)
১২/১১. অধ্যায়ঃ
শুফআ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: إِذَا وَقَعَتِ الْحُدُودُ فِي الْأَرْضِ فَلَا شُفْعَةَ فِيهَا. وَلَا شُفْعَةَ فِي بِئْرٍ وَلَا فَحل النّخل. رَوَاهُ مَالك
বর্ণনাকারী ‘উসমান ইবনু ‘আফফান (রাঃ)
যখন কোনো জমিনে সীমানা নির্ধারিত হয়, তখন তাতে শুফ্‘আহ্ নেই। কূপ ও নর খেজুর গাছেও শুফ্'আহ্ নেই।
[১] য‘ঈফ : মালিক ১৪৫৯। কারণ এর সানাদটি মুনক্বতি‘।