ক্রয়-বিক্রয় (ব্যবসা)

১২/১১. অধ্যায়ঃ

শুফআ - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن عبد الله بن جحش قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَطَعَ سِدْرَةً صَوَّبَ اللَّهُ رَأْسَهُ فِي النَّارِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَقَالَ: هَذَا الْحَدِيثُ مُخْتَصَرٌ يَعْنِي: مَنْ قَطَعَ سِدْرَةً فِي فَلَاةٍ يَسْتَظِلُّ بِهَا ابْنُ السَّبِيلِ وَالْبَهَائِمُ غَشْمًا وَظُلْمًا بِغَيْرِ حَقٍّ يَكُونُ لَهُ فِيهَا صَوَّبَ الله رَأسه فِي النَّار

বর্ণনাকারী 'আব্দুল্লাহ ইবনু জাহশ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে বরই গাছ কেটেছে, তাকে আল্লাহ মাথা নিচু করে জাহান্নামে নিক্ষেপ করবেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, হাদীসটি সংক্ষিপ্ত। এর মর্ম হলো, যে ব্যক্তি অন্যায়ভাবে বিনা কারণে মাঠের বরই গাছ কাটবে। যেহেতু গাছের নিচে মুসাফির ও পশুপাল আশ্রয়-বিশ্রাম নেয়, তাই আল্লাহ তার মাথাকে নিচু করে জাহান্নামে নিক্ষেপ করবেন।

[১] হাসান : আবূ দাঊদ ৫২৩৯, সহীহাহ্ ৬১৪, সহীহ আল জামি‘ ৬৪৭৬।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18