ক্রয়-বিক্রয় (ব্যবসা)
১২/৩. অধ্যায়ঃ
সুদ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ جَابِرٍ قَالَ: جَاءَ عَبْدٌ فَبَايَعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْهِجْرَةِ وَلَمْ يَشْعُرْ أَنَّهُ عَبْدٌ فَجَاءَ سَيِّدُهُ يُرِيدُهُ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «بِعَيْنِه» فَاشْتَرَاهُ بِعَبْدَيْنِ أَسْوَدَيْنِ وَلَمْ يُبَايِعْ أَحَدًا بَعْدَهُ حَتَّى يَسْأَلَهُ أَعَبْدٌ هُوَ أَوْ حُرٌّ. رَوَاهُ مُسلم
বর্ণনাকারী জাবির (রাঃ)
একবার একজন ক্রীতদাস (কোনো এলাকা হতে মাদীনায় এসে) নবী (ﷺ) এর হাতে হিজরত করার বায়'আত করলো (অর্থাৎ- সে সর্বদা রাসূল (ﷺ) এর সান্নিধ্যে থাকার উদ্দেশে অঙ্গীকার করলো)।সে যে ক্রীতদাস তা নবী (ﷺ) জানতেন না। অতঃপর (কিছু দিন পর) ক্রীতদাসের মুনীব তাঁকে (খুঁজতে এসে নবী (ﷺ) এর নিকট উপস্থিত হয়ে) নিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করল। তখন নবী (ﷺ) তাকে বললেন, এ ক্রীতদাসকে আমার কাছে বিক্রি করে দাও। তখন তিনি (ﷺ) দু'টি হাবশী (কৃষ্ণাঙ্গ) ক্রীতদাসের বিনিময়ে তাকে ক্রয় করে নিলেন। তারপর তিনি (ﷺ) কোনদিন কোনো ব্যক্তিকে সে ক্রীতদাস না মুক্ত ব্যক্তি, তা জিজ্ঞেস না করে কোনো বায়'আত গ্রহণ করতেন না।
[১] সহীহ : মুসলিম ১৬০২, নাসায়ী ৪১৮৪, তিরমিযী ১২৩৯, ইবনু মাজাহ ২৮৬৯, আহমাদ ১৪৭৭২।