ক্রয়-বিক্রয় (ব্যবসা)
১২/৩. অধ্যায়ঃ
সুদ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: جَاءَ بِلَالٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمْرٍ بَرْنِيٍّ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِنْ أَيْنَ هَذَا؟» قَالَ: كَانَ عِنْدَنَا تَمْرٌ رَدِيءٌ فَبِعْتُ مِنْهُ صَاعَيْنِ بِصَاعٍ فَقَالَ: «أَوَّهْ عَيْنُ الرِّبَا عَيْنُ الرِّبَا لَا تَفْعَلْ وَلَكِنْ إِذَا أَرَدْتَ أَنْ تَشْتَرِيَ فَبِعِ التَّمرَ ببَيْعٍ آخر ثمَّ اشْتَرِ بِهِ»
বর্ণনাকারী আবূ সা'ঈদ (রাঃ)
একদিন বিলাল (রাঃ) নবী (ﷺ) এর কাছে 'বার্নী' জাতীয় খুরমা নিয়ে আসলেন। নবী (ﷺ) তাকে জিজ্ঞেস করলেন, এই জাতীয় খুরমা কোথায় পেলে? বিলাল (রাঃ) বললেন, আমার কাছে কিছু খারাপ খুরমা ছিল। আমি এগুলোর দু' সা— এ জাতীয় এক সা খুরমার বিনিময়ে বিক্রি করেছি। এটা শুনে তিনি (ﷺ) বললেন, আহ! এটাই তো ‘সুদী লেনদেন। এটাইতো প্রকৃত সুদ। এরূপ করবে না, বরং তুমি এ খারাপ খুরমা পরিমাণে বেশি দিয়ে ভালো খুরমা পরিমাণে কম কিনতে চাইলে পৃথকভাবে মুদ্রার বিনিময়ে খারাপ খুরমা বিক্রি করে তার মূল্য দিয়ে ভালো খুরমা ক্রয় করবে।
[১] সহীহ : বুখারী ২২১২, মুসলিম ১৫৯৪, নাসায়ী ৪৫৫৭, আহমাদ ১১৫৯৫।