হজ্জ

১১/১০. অধ্যায়ঃ

কুরবানির দিনের ভাষণ, আইয়ামে তাশরিকে পাথর মারা ও বিদায়ী তাওয়াফ করা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِىْ الْبَدَّاحِ بْنِ عَاصِمِ بْنِ عَدِىِّ عَن أَبِيْهِ قَالَ: رَخَّصَ رَسُوْلُ اللّٰهِ ﷺ لِرِعَاءِ الْإِبِل فِى الْبَيْتُوْتَةِ: أَنْ يَرْمُوْا يَوْمَ النَّحْرِ ثُمَّ يَجْمَعُوْا رَمْىَ يَوْمَيْنِ بَعْدَ يَوْمِ النَّحْرِ فَيَرْمُوهُ فِى اَحَدِهِمَا. رَوَاهُ مَالِكٌ وَالتِّرْمِذِىُّ وَالنَّسَائِىُّ وَقَالَ التِّرْمِذِىُّ: هٰذَا حَدِيثٌ صَحِيحٌ

বর্ণনাকারী আসিম ইবনু 'আদী (রাঃ)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট চালকদেরকে মিনায় রাত যাপন না করার এবং কুরবানীর তারিখে (জামারাতুল ‘আক্বাবায়) পাথর মারতে এবং তারপর কুরবানী দিনের পর দুই দিনের পাথর একদিনে মারতে অনুমতি দিয়েছিলেন। (মালিক, তিরমিযী, নাসায়ী; ইমাম তিরমিযী বলেন, হাদীসটি সহীহ)[১]

[১] সহীহ : আবূ দাঊদ ১৯৭৫, ৯৫৫, নাসায়ী ৩০৬৯, ইবনু মাজাহ ৩০৩৭, মুয়াত্ত্বা মালিক ১৫৩৮, আহমাদ ২৩৭৭৫, মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৪৫৩, মুসতাদ্রাক লিল হাকিম ১৭৫৯, ইরওয়া ১০৮০। - [বিঃ দ্রঃ এ অধ্যায়ে তৃতীয় অনুচ্ছেদ নেই (وَهٰذَا الْبَابُ خَالٍ مِنْ الْفَصْلِ الثَّالِثِ)]

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18