ঈমান (বিশ্বাস)
১/০. অধ্যায়ঃ
ঈমান (বিশ্বাস) - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ ﷺ وَمُعاذٌ رَدِيفُه عَلَى الرَّحْلِ قَالَ : يَا مُعَاذُ! قَالَ لَبَّيْكَ يَارَسُولَ اللهِ ﷺ وَسَعْدَيْكَ قَالَ : يَا مُعَاذُ!» قَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللهِ وَسَعْدَيْكَ قَالَ : يَا مُعَاذُ! قَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللهِ وَسَعْدَيْكَ ثَلَاثًا قَالَ : مَا مِنْ أَحَدٍ يَشْهَدُ أَنْ لَّا إِلهَ اِلَّا اللّهُ وَأَنَّ مُحَمَّدًا رَّسُولُ اللهِ صِدْقًا مِنْ قَلْبِه اِلَّا حَرَّمَهُ اللهُ عَلَى النَّارِ قَالَ : يَا رَسُولَ اللهِ! أَفَلَا أُخْبِرُ بِهِ النَّاسَ فَيَسْتَبْشِرُوا؟ قَالَ : إِذًا يَتَّكِلُوا وَأَخْبَرَ بِهَا مُعَاذٌ عِنْدَ مَوْتِه تَأَثُّمًا. مُتَّفَقٌ عَلَيْهِ
বর্ণনাকারী আনাস (রাঃ)
নবী (ﷺ) বাহনের উপর বসা ছিলেন এবং তাঁর পেছনে মু’আয (রাঃ) আরোহণ করেছিলেন। তিনি (ﷺ) বললেন, হে মু’আয! তিনি (মু’আয) বললেন, আমি উপস্থিত আছি, হে আল্লাহর রাসূল! রাসূল (ﷺ) আবার বললেন, হে মু‘আয! মু’আয (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আমি উপস্থিত আছি। তৃতীয়বার আবার রাসূল (ﷺ) বললেন, মু’আয! মু’আয (রাঃ) বললেন, আমি উপস্থিত আছি। এভাবে মু’আযকে তিনবার ডাকলেন এবং (মু’আয) তিনবারই তাঁর উত্তর দিলেন। অতঃপর রাসূল (ﷺ) বললেন, আল্লাহর যে বান্দা খাঁটি মনে এ ঘোষণা দিবে, “আল্লাহ্ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই, আর মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল” আল্লাহ্ তার উপর জাহান্নাম হারাম করে দিবেন। তখন মু’আয (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! এ সুসংবাদটি কি আমি লোকদেরকে জানিয়ে দিব? তারা যাতে এ খোশখবরী শুনলে খুশী হয়? রাসূল (ﷺ) বললেন, না তাহলে তারা এর উপর নির্ভর করে বসে থাকবে। [আনাস (রাঃ) বলেন] মু’আয শুধুমাত্র হাদীস গোপন করার অপরাধে অপরাধী হওয়ার ভয়েই মৃত্যুকালে এ হাদীসটি প্রকাশ করে গিয়েছেন। [১]
[১] সহীহ: বুখারী ১২৮, মুসলিম ৩২, সহীহ আত্ তারগীব ১৫২২, শু‘আবুল ঈমান ১২৫। এ বর্ণনাটি বুখারী মুসলিমের বর্ণনার সমষ্টি। تَأَثُّمًا (তাআস্সুমান) অর্থ পাপে জড়িত হওয়ার ভয় করা। অর্থাৎ- মু‘আয (রাঃ) ‘ইল্ম গোপন করার পাপ থেকে বাঁচার জন্য মৃত্যুর সময় হাদীসটি বলে দিলেন। কারণ এ সম্পর্কে হাদীসে এসেছে (مَنْ كَتَمَ عِلْمًا ألْجِمَ بِلِجَامٍ مِنْ نَّارٍ) অর্থাৎ- যে ব্যক্তি ‘ইল্ম গোপন করবে তাকে ক্বিয়ামাতের (কিয়ামতের) দিন আগুনের লাগাম পরানো হবে।