ঈমান (বিশ্বাস)
১/০. অধ্যায়ঃ
ঈমান (বিশ্বাস) - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ مُعَاذٍ قَالَ كُنْتُ رِدْفَ النَّبِيِّ ﷺ عَلى حِمَارٍ لَيْسَ بَيْنِيْ وَبَيْنَه اِلَّا مُؤَخِّرَةُ الرَّحْلِ فَقَالَ : يَا مُعَاذُ هَلْ تَدْرِي حَقَّ اللهِ عَلى عِبَادِه وَمَا حَقُّ الْعِبَادِ عَلَى اللهِ؟ قُلْتُ اللّهُ وَرَسُولُه أَعْلَمُ قَالَ : فَإِنَّ حَقَّ اللهِ عَلَى الْعِبَادِ أَنْ يَعْبُدُوهُ وَلَا يُشْرِكُوا بِه شَيْئًا وَحَقَّ الْعِبَادِ عَلَى اللهِ أَنْ لَا يُعَذِّبَ مَنْ لَا يُشْرِكُ بِه شَيْئًا. فَقُلْتُ يَا رَسُولَ اللهِ أَفَلَا أُبَشِّرُ بِهِ النَّاسَ؟ قَالَ : لَا تُبَشِّرْهُمْ فَيَتَّكِلُوا. مُتَّفَقٌ عَلَيْهِ
বর্ণনাকারী মু‘আয ইবনু জাবাল (রাঃ)
আমি এক ভ্রমণে গাধার উপর নবী (ﷺ)–এর পেছনে আরোহণ করলাম। আমার আর তাঁর মধ্যে হাওদার পেছন দিকের হেলানো কাঠ ছাড়া আর কোন ব্যবধান ছিল না। তিনি বললেন, হে মু’আয! বান্দাদের উপর আল্লাহর কি হাক্ব এবং আল্লাহর উপর বান্দার কি হাক্ব, তুমি কি জান? আমি বললাম, আল্লাহ্ ও আল্লাহর রাসূলই এ ব্যাপারে অধিক অবগত। তখন নবী (ﷺ) বললেন, বান্দাদের উপর আল্লাহর হাক্ব হল, তারা আল্লাহর ‘ইবাদাত করবে, তাঁর সাথে কাউকে শারীক করবে না। আর আল্লাহর উপর বান্দার হাক্ব হল, যারা আল্লাহর সাথে কাউকে শারীক করেনি, আল্লাহ্ তাদেরকে শাস্তি দিবেন না। এ কথা শুনে আমি বললাম, হে আল্লাহর রাসূল! তাহলে আমি কি এ সুসংবাদ মানুষদেরকে জানিয়ে দিব না? তিনি বললেন, লোকদেরকে এ সুসংবাদ দিও না। কারণ তাহলে তারা এর উপর নির্ভর করে বসে থাকবে। [১]
[১] সহীহ : বুখারী ২৮৫৬ ও ৫৯৬৭, মুসলিম ৩০, ইবনু মাজাহ ৪২৯৬, সহীহ আল জামি‘ ৭৯৬৮। এ বর্ণনাটি বুখারী মুসলিমের বর্ণনায় সমষ্টি।