আল্লাহ তা'আলার নামসমূহ

১০/৫. অধ্যায়ঃ

বিভিন্ন সময়ের পঠিতব্য দোয়া - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ وَأَبِىْ هُرَيْرَةَ قَالَا: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «مَا مِنْ رَجُلٍ رَأَى مُبْتَلًى فَقَالَ: الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ عَافَانِي مِمَّا ابْتَلَاكَ بِه وَفَضَّلَنِىْ عَلٰى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلًا إِلَّا لَمْ يُصِبْهُ ذٰلِكَ الْبَلَاءُ كَائِنًا مَا كانَ». رَوَاهُ التِّرْمِذِىُّ

বর্ণনাকারী উমার ইবনুল খাত্ত্বাব (রাঃ) ও আবূ হুরায়রাহ্ (রাঃ)

তাঁরা উভয়েই বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন বিপদগ্রস্ত লোককে দেখে বলবে,‘‘আলহাম্‌দু লিল্লা-হিল্লাযী ‘আ-ফা-নী মিম্মাব্ তালা-কা বিহী ওয়া ফায্‌যালানী ‘আলা- কাসীরিম্ মিম্মান্ খলাকা তাফযীলা’’(অর্থাৎ- আল্লাহর কৃতজ্ঞতা, যিনি তোমাকে এতে পতিত করেছেন, তা হতে আমাকে নিরাপদে রেখেছেন। আর আমাকে তাঁর সৃষ্টির বহু জিনিস হতে বেশি মর্যাদা দান করেছেন।)। সে যেখানেই থাকুক না কেন তার ওপর এ বিপদ কক্ষনো পতিত হবে না। (তিরমিযী)[১]

[১] হাসান : তিরমিযী ৩৪৩১, ৩৪৩২, ইবনু আবী শায়বাহ্ ২৯৭৩৬, আল কালিমুত্ব ত্বইয়্যিব ২২৯, সহীহাহ্ ৬০২, সহীহ আত্ তারগীব ৩৩৯২, সহীহ আল জামি‘ ৬২৪৮।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18