আল্লাহ তা'আলার নামসমূহ

১০/৫. অধ্যায়ঃ

বিভিন্ন সময়ের পঠিতব্য দোয়া - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللّٰهِ أَنَّ النَّبِىَّ ﷺ كَانَ إِذَا رَأَى الْهِلَالَ قَالَ: «اَللّٰهُمَّ أَهِلَّه عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ رَبِّىْ وَرَبُّكَ اللّٰهُ». رَوَاهُ التِّرْمِذِىُّ. وَقَالَ: هٰذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ

বর্ণনাকারী তালহা ইবনু ‘উবায়দুল্লাহ (রাঃ)

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখে বলতেন, ‘‘আল্ল-হুম্মা আহিল্লাহূ ‘আলায়না- বিল আম্‌নি ওয়াল ঈমা-নি, ওয়াস্‌সালা-মাতি ওয়াল ইসলা-মি রব্বী ওয়া রব্বুকাল্ল-হু’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমাদের প্রতি চাঁদকে উদয় করো নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের উপর। [হে চাঁদ!] আমার রব ও তোমার রব এক আল্লাহ।)। (তিরমিযী; তিনি বলেন, হাদীসটি হাসান গরীব)[১]

[১] সহীহ : তিরমিযী ৩৪৫১, আহমাদ ১৩৯৭, দারিমী ১৭৩০, সহীহাহ্ ১৮১৬, সহীহ আল জামি‘ ৪৭২৬। তবে আহমাদ এবং দারিমীর সানাদটি দুর্বল।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18