কুরআনের মর্যাদা

৮/২. অধ্যায়ঃ

কিরাআতের ভিন্নতা ও কুরআন সংকলন প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَن بُرَيْدَةَ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «مَنْ قَرَأَ الْقُرْاٰنَ يَتَأَكَّلُ بِهِ النَّاسَ جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَوَجْهُه عَظْمٌ لَيْسَ عَلَيْهِ لَحْمٌ». رَوَاهُ الْبَيْهَقِىُّ فِىْ شُعَبِ الْإِيْمَانِ

বর্ণনাকারী বুরায়দাহ্ আল আসলামী (রাঃ)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কুরআন পড়ে মানুষের কাছে খাবার চাইবে কিয়ামাতের দিন সে এমন এক অবস্থায় উপনীত হবে যে তার চেহারায় হাড় থাকবে, কিন্তু গোশ্‌ত (গোসত/গোশত) থাকবে না। (বায়হাক্বী- শু‘আবূল ঈমান)[১]

[১] মাওযূ‘ : শু‘আবূল ঈমান ২৩৮৪, য‘ঈফাহ্ ১৩৫৬, য‘ঈফ আল জামি‘ ৫৭৬৩। কারণ এর সানাদে আহমাদ ইবনু মায়সাম ‘আলী ইবনু কদিম থেকে অনেক মুনকার হাদীস বর্ণনা করেছেন। ইমাম সুয়ূত্বী হাদীসটিকে তার ‘‘মাওযূ‘আত’’-এ নিয়ে এসেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18