কুরআনের মর্যাদা

৮/১. অধ্যায়ঃ

(কুরআন অধ্যয়ন ও তিলাওয়াতের আদব) - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «مَا من امْرِئٍ يَقْرَأُ الْقُرْاٰنَ ثُمَّ يَنْسَاهُ إِلَّا لَقِىَ اللّٰهَ يَوْمَ الْقِيَامَةِ أَجْذَمَ». رَوَاهُ أَبُو دَاوُدَ والدَّارِمِىُّ

বর্ণনাকারী সা‘দ ইবনু ‘উবাদাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কুরআন শিখে ভুলে গিয়েছে, সে কিয়ামাতের দিন অঙ্গহানি অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাত করবে। (আবূ দাঊদ, দারিমী)[১]

[১] য‘ঈফ : আবূ দাঊদ ১৪৭৪, য‘ঈফ আল জামি‘ ৫১৫৩। কারণ এর সানাদে ইয়াযীদ ইবনু আবী যিয়াদ একজন দুর্বল রাবী। আর ‘ঈসা ইবনু ফায়িদ একজন মাজহূল রাবী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18