কুরআনের মর্যাদা
৮/১. অধ্যায়ঃ
(কুরআন অধ্যয়ন ও তিলাওয়াতের আদব) - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «مَا أَذِنَ اللّٰهُ لِشَىْءٍ مَا أَذِنَ لِنَبِىِّ حَسِنِ الصَّوْتِ بِالْقُرْاٰنِ يَجْهَرُ بِه». (مُتَّفَقٌ عَلَيْهِ)
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা‘আলা কোন নবীর মধুর স্বরে সুরেলা কণ্ঠে স্বরবে কুরআন পাঠ যত পছন্দ করেন, তত পছন্দ করেন না আর কোন স্বরকে। (বুখারী, মুসলিম)[১]
[১] সহীহ : বুখারী ৭৫৪৪, মুসলিম ৭৯২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১০৪০।