কুরআনের মর্যাদা

৮/১. অধ্যায়ঃ

(কুরআন অধ্যয়ন ও তিলাওয়াতের আদব) - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ قَتَادَةَ قَالَ: سُئِلَ أَنَسٌ: كَيْفَ كَانَتْ قِرَاءَةُ النَّبِىِّ ﷺ فَقَالَ: كَانَتْ مَدًّا مَدًّا ثُمَّ قَرَأَ: بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ يَمُدُّ بِبَسْمِ اللّٰهِ وَيَمُدُّ بِالرَّحْمٰنِ وَيَمُدُّ بِالرَّحِيمِ. رَوَاهُ البُخَارِىُّ

বর্ণনাকারী কাতাদাহ্ (রহঃ)

একবার আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করা হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কুরআন পাঠ কেমন ছিল? তিনি বললেন, তাঁর কুরআন পাঠ ছিল টানা টানা। তারপর তিনি [আনাস (রাঃ)] ‘বিস্‌মিল্লা-হির রহমা-নির রহীম’ পড়লেন। তিনি ‘বিস্‌মিল্লা-হি’ টানলেন। ‘রহমা-নির’ টানলেন এবং ‘রহীম’-এ টানলেন। (বুখারী)[১]

[১] সহীহ : বুখারী ৫০৪৬।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18