কুরআনের মর্যাদা

৮/০. অধ্যায়ঃ

কুরআনের মর্যাদা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «أَعْرِبُوا الْقُرْاٰنَ وَاتَّبِعُوا غَرَائِبَه وَغَرَائِبُه فَرَائِضُه وَحُدُودُه». رَوَاهُ الْبَيْهَقِىُّ فِىْ شُعَبِ الْإِيمَانِ

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কুরআন স্পষ্ট ও শুদ্ধ করে পড়ো। এর ‘গারায়িব’ অনুসরণ করো। আর কুরআনের ‘গারায়িব’ হলো এর ফারায়িয ও হুদূদ (সীমা ও বিধানসমূহ)। (ইমাম বায়হাক্বী তাঁর শু‘আবূল ঈমান-এ বর্ণনা করেছেন)[১]

[১] খুবই দুর্বল : শু‘আবূল ঈমান ২০৯৫, য‘ঈফাহ্ ১৩৪৬, য‘ঈফ আল জামি‘ ৯৩৫। কারণ এর সানাদে মা‘আরিক ইবনু ‘আব্বাদ একজন দুর্বল রাবী। ইমাম বুখারী (রহঃ) তার সম্পর্কে বলেন, সে মুনকারুল হাদীস।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18