যাকাত
৬/৭. অধ্যায়ঃ
উত্তম সদাকার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ عَائِشَةَ قَالَت: يَا رَسُوُل الله إِن لِي جَارَيْنِ فَإِلَى أَيِّهِمَا أُهْدِىْ؟ قَالَ: «إِلى أَقْرَبِهِمَا مِنْكِ بَابًا» . رَوَاهُ البُخَارِيُّ
বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)
হে আল্লাহর রাসূল! আমার দুইজন প্রতিবেশী আছে। এ দুইজনের মধ্যে কাকে আমি হাদিয়্যাহ্ (উপহার) দেব? রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, এ দুইজনের যার ঘরের দরজা তোমার বেশী নিকটবর্তী। (বুখারী) [১]
[১] সহীহ : বুখারী ২২৫৯, আবূ দাঊদ ৫১৫৫, আহমাদ ২৫৪২৩, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১২৬১০।