যাকাত

৬/৭. অধ্যায়ঃ

উত্তম সদাকার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ أَبِىْ هُرَيْرَةَ وَحَكِيمِ بْنِ حِزَامٍ قَالَا: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «خَيْرُ الصَّدَقَةِ مَا كَانَ عَنْ ظَهْرِ غِنًى وَأبْدَأْ بِمَنْ تَعُوْلُ» . رَوَاهُ البُخَارِيّ وَمُسْلِمٌ عَن حَكِيْمٍ وَحْدَه

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ) ও হাকীম ইবনু হিযাম (রাঃ)

উভয়ে বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ উত্তম হলো ঐ সদাক্বাহ্ যা স্বচ্ছল অবস্থায় দেয়া হয়। আর সদাক্বাহ্/দান শুরু করতে হবে ঐ ব্যক্তি হতে যার ভরণ-পোষণের দায়িত্ব তোমার উপর বাধ্যতামূলক। (বুখারী; ইমাম মুসলিম এ হাদীসটিকে শুধু হাকীম ইবনু হিযাম থেকে বর্ণনা করেছেন) [১]

[১] সহীহ : বুখারী ১৪২৬, ৫৩৫৬, মুসলিম ১০৩৪, নাসায়ী ২৫৪৪, মুসান্নাফ ‘আবদুর রাযযাক্ব ১৬৪০৪, আহমাদ ৯২২৩, ইবনু খুযায়মাহ্ ২৪৩৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৭৬৯, সহীহ আল জামে আস্ সগীর ৩২৮১।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18