যাকাত
৬/৬. অধ্যায়ঃ
সদাকার মর্যাদা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِىْ ذَرٍّ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: «ثَلَاثَةٌ يُحِبُّهُمُ اللّهُ وَثَلَاثَةٌ يُبْغِضُهُمُ اللّهُ فَأَمَّا الَّذِينَ يُحِبُّهُمُ اللّهُ فَرَجُلٌ أَتى قَوْمًا فَسَأَلَهُمْ بِاللّه وَلَمْ يَسْأَلُهُمْ بِقرَابَةٍ بَيْنَه وَبَيْنَهُمْ فَمَنَعُوهُ فَتَخَلَّفَ رَجُلٌ بِأَعْيَانِهِمْ فَأَعْطَاهُ سِرًّا لَا يَعْلَمُ بِعَطِيَّتِه إِلَّا اللّهُ وَالَّذِىْ أَعْطَاهُ وَقَوْمٌ سَارُوا لَيْلَتَهُمْ حَتّى إِذَا كَانَ النَّوْمُ أَحَبَّ إِلَيْهِمْ مِمَّا يُعْدَلُ بِه فَوَضَعُوا رُءُوسَهُمْ فَقَامَ يَتَمَلَّقُنِىْ وَيَتْلُو ايَاتِىْ وَرَجُلٌ كَانَ فِىْ سَرِيَّة فَلَقِيَ الْعَدُوَّ فَهَزَمُوْا وَأَقْبَلَ بِصَدْرِه حَتّى يُقْتَلَ أَوْ يُفْتَحَ لَه وَالثَّلَاثَةُ الَّذِينَ يُبْغِضُهُمُ اللّهُ الشَّيْخُ الزَّانِىْ وَالْفَقِيرُ الْمُخْتَالُ وَالْغَنِيُّ الْظَلُوْمُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ
বর্ণনাকারী আবূ যার (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ তিন প্রকার লোককে আল্লাহ ভালবাসেন। তিন প্রকার লোককে অপছন্দ করেন। আল্লাহ ভালবাসেন, ঐ ব্যক্তিকে যে এক দল লোকের কাছে এসে আল্লাহর দোহাই দিয়ে চাইল, কোন আত্মীয়তা বা নৈকট্যের দোহাই দিলো না। এ দলটি তাকে কিছু না দিয়ে বিমুখ করল। এরপর এদের মধ্যে এক ব্যক্তি সংগোপনে লোকটিকে কিছু দিলো। আল্লাহ এবং যাকে দান করেছে সে ছাড়া এ দানের কথা আর কেউ জানে না। দ্বিতীয় ঐ ব্যক্তি যে তার দলের সাথে গোটা রাত অতিবাহিত করল। যখন তাদের সবার কাছে ঘুম প্রিয়তম হলো এবং দলের সকলে ঘুমিয়ে পড়ল। এ সময় ঐ ব্যক্তি দাড়িয়ে দাড়িয়ে আমার কাছে কান্নাকাটি করল ও কুরআন তিলাওয়াত শুরু করল। মোকাবেলা হলে তার বাহিনী যখন পরাজিত হল তখন সে ব্যক্তি শত্রুর মোকাবিলায় সর্বশক্তি নিয়োগ করল, যতক্ষণ না শাহীদ অথবা বিজয়ী হলো। যে তিন ব্যক্তিকে আল্লাহ অপছন্দ করেন, (তারা হলো) বৃদ্ধ যিনাকারী, অহংকারী ফকীর এবং অত্যাচারী ধনী। (তিরমিযী, নাসায়ী) [১]
[১] য‘ঈফ : আত্ তিরমিযী ২৫৬৮, নাসায়ী ২৫৭০, আহমাদ ২১৩৫৫, ইবনু খুযায়মাহ্ ২৪৫৬, ২৫৬৪, ইবনু হিব্বান ৩৩৫০, ৪৭৭১, মুসতাদরাক লিল হাকিম ১৫২০, য‘ঈফ আত্ তারগীব ১১৩৮, য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ২৬১০।