যাকাত

৬/৬. অধ্যায়ঃ

সদাকার মর্যাদা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ عَبَّاس قَالَ سَمِعْتُ رَسُولَ اللّهِ ﷺ يَقُولُ: «مَا مِنْ مُسْلِمٍ كَسَا مُسْلِمًا ثَوْبًا إِلَّا كَانَ فِىْ حِفْظٍ مِنَ اللهِ مَادَامَ عَلَيْهِ مِنْهُ خِرْقَةٌ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ

বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)

আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে বলতে শুনেছি, যে মুসলিম ব্যক্তি অন্য কোন মুসলিম ব্যক্তিকে কাপড় পরাবে, সে আল্লাহ তা‘আলার হিফাযাতে থাকবে যতদিন ঐ কাপড়ের একটি টুকরা তাঁর পরনে থাকবে। (আহমাদ, তিরমিযী) [১]

[১] য‘ঈফ : আত্ তিরমিযী ২৪৮৪, য‘ঈফ আত্ তারগীব ১২৭৮, য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ৫২১৭।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18