যাকাত

৬/৬. অধ্যায়ঃ

সদাকার মর্যাদা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَ: يَا رَسُولَ اللّهِ إِنَّ أُمَّ سَعْدٍ مَاتَتْ فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: «الْمَاءُ» . فَحَفَرَ بِئْرًا وَقَالَ: هذِه لِأَمِّ سَعَدٍ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ

বর্ণনাকারী সা‘দ ইবনু ‘উবাদাহ্ (রাঃ)

হে আল্লাহর রাসূল! উম্মু সা‘দ (অর্থাৎ আমার মা) মৃত্যুবরণ করেছেন, তাঁর মাগফিরাতের জন্য কোন ধরনের দান সদাক্বাহ্ উত্তম? রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ “পানি”, (এ কথা শুনে) সা‘দ কূপ খনন করলেন এবং বললেন, এ কূপ উম্মু সা‘দ (রাঃ) এর জন্য সদাক্বাহ্। (আবূ দাঊদ, নাসায়ী) [১]

[১] হাসান লিগায়রিহী : আবূ দাঊদ ১৬৮১, নাসায়ী ৩৬৬৪, সহীহ আত্ তারগীব ৯৬২।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18