যাকাত

৬/৬. অধ্যায়ঃ

সদাকার মর্যাদা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ جَابِرٍ قَالَ : قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ وَإِنَّ مِنَ الْمَعْرُوفِ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ وَأَنْ تُفْرِغَ مِنْ دَلْوِكَ فِىْ إِنَاءِ أَخِيكَ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ

বর্ণনাকারী জাবির (রাঃ)

রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ প্রতিটি ভাল কাজই সদাক্বাহ‌, আর তোমার নিজের কোন ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাৎ এবং কোন ভাইয়ের পাত্রে নিজের বালতি থেকে পানি ঢেলে দেয়াও ভাল কাজের অন্তর্ভুক্ত। (আহমাদ, তিরমিযী) [১]

[১] সহীহ লিগায়রিহী : আত্ তিরমিযী ১৯৭০, আহমাদ ১৪৮৭৭, শারহুস্ সুন্নাহ্ ১৬৪২, সহীহ আত্ তারগীব ২৬৮৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18