যাকাত

৬/৬. অধ্যায়ঃ

সদাকার মর্যাদা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ عُمَرَ وَأَبِىْ هُرَيْرَةَ قَالَا: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «عُذِّبَتِ امْرَأَةٌ فِي هِرَّةٍ أَمْسَكَتْهَا حَتّى مَاتَتْ مِنَ الْجُوعِ فَلَمْ تَكُنْ تُطْعِمُهَا وَلَا تُرْسِلُهَا فَتَأْكُلَ مِنْ خَشَاشِ الْأَرْضِ». (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ) ও আবূ হুরায়রাহ্ (রাঃ)

তাঁরা উভয়ে বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ শুধু একটি বিড়ালকে বেঁধে রেখে ক্ষুধায় কষ্ট দিয়ে হত্যা করার কারণে একজন মহিলেকে শাস্তি দেয়া হয়েছিল। মহিলাটি বিড়ালটিকে না খাবার দিত, না ছেড়ে দিত। বিড়ালটি মাটির নীচের কিছু (ইঁদুর ইত্যাদি) খেত। (বুখারী, মুসলিম) [১]

[১] সহীহ : বুখারী ২৩৬৫, মুসলিম ২২৪২, ২২৪৩, আহমাদ ৯৪৮২, ইবনু হিব্বান ৫৪৬, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০০৭১, শারহুস্ সুন্নাহ্ ১৬৭০, ইরওয়া ২১৮২, সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ২৮, সহীহ আত্ তারগীব ২২৭১, সহীহ আল জামি‘ আস্ সগীর ৩৯৯৫।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18