যাকাত
৬/৬. অধ্যায়ঃ
সদাকার মর্যাদা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «يَا نِسَاءَ الْمُسْلِمَاتِ لَا تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا وَلَوْ فِرْسِنَ شَاةٍ». (مُتَّفَقٌ عَلَيْهِ)
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ হে মুসলিম মহিলারা! তোমরা এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে তুহফা দেয়া ছোট করে দেখো না। তা বকরীর খুর হলেও। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ২৫৬৬, মুসলিম ১০৩০, আহমাদ ৭৫৯১, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৭৪৭, সহীহ আল জামি‘ আস্ সগীর ৭৯৮৯।