যাকাত

৬/৫. অধ্যায়ঃ

দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «اتَّقُوا الظُّلْمَ فَإِنَّ الظُّلْمَ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ وَاتَّقُوا الشُّحَّ فَإِنَّ الشُّحَّ أَهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ: حَمَلَهُمْ عَلى أَنْ سَفَكُوا دِمَاءَهُمْ وَاسْتَحَلُّوا مَحَارِمَهُمْ». رَوَاهُ مُسْلِمٌ

বর্ণনাকারী জাবির (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যুলম থেকে বেঁচে থাকবে, কারণ ক্বিয়ামাতের দিন যুলম অন্ধকারের ন্যায় গ্রাস করবে। আর কৃপণতা হতে বেঁচে থাকবে, কারণ কৃপণতা তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছে। এ কৃপণতাই তাদেরকে প্ররোচিত করেছে রক্তপাতের জন্য এবং হারাম কাজকে হালাল করার দিকে।(মুসলিম) [১]

[১] সহীহ : মুসলিম ২৫৭৮, আহমাদ ১৪৪৬১, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১১৫০১, শারহুস্ সুন্নাহ্ ৪১৬১, সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ৮৫৮, সহীহ আত্ তারগীব ২২১৫, সহীহ আল জামি‘ ১০২।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18