যাকাত
৬/৫. অধ্যায়ঃ
দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «لَوْ كَانَ لِىْ مِثْلُ أُحُدٍ ذَهَبًا لَسَرَّنِىْ أَنْ لَا يَمُرَّ عَلَيَّ ثَلَاثُ لَيَالٍ وَعِنْدِىْ مِنْهُ شَيْءٌ إِلَّا شَيْءٌ أَرْصُدُه لِدَيْنٍ» . رَوَاهُ البُخَارِيُّ
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমার কাছে যদি উহুদ পাহাড় সমান সোনাও থাকে, ঋণের অংশ বাদে তা তিনদিন আমার কাছে জমা না থাকলেই আমি খুশি হব।(বুখারী) [১]
[১] সহীহ : বুখারী ৬৪৪৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০৯৫৬, সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ১১৩৯, সহীহ আল জামি‘ আস্ সগীর ৫২৯০।