যাকাত

৬/৪. অধ্যায়ঃ

যার জন্য কিছু চাওয়া হালাল নয় এবং যার জন্য হালাল - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنِ ابْنِ الْفِرَاسِيِّ أَنَّ الْفِرَاسِيَّ قَالَ: قُلْتُ لِرَسُولِ اللّهِ ﷺ أَسْأَلُ يَا رَسُولَ اللّهِ؟ فَقَالَ النَّبِيُّ ﷺ: «لَا وَإِنْ كُنْتَ لَابُدَّ فَسَلِ الصَّالِحِيْنَ» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيُّ

বর্ণনাকারী ফিরাসী (রাঃ)

(আমার পিতা) ফিরাসী(রাঃ) বলেছেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট আরয করলাম, হে আল্লাহর রাসূল! আমি কি মানুষের কাছে হাত পাততে পারি? নবী (ﷺ) বললেন, না। (বরং সর্বাবস্থায়) আল্লাহর উপর ভরসা করবে। তবে (কোন কঠিন প্রয়োজনে) কিছু চাওয়া প্রয়োজন হয়ে পড়লে নেক মানুষের কাছে চাইবে। (আবূ দাঊদ, নাসায়ী) [১]

[১] য‘ঈফ : আবূ দাঊদ ১৬৪৬, নাসায়ী ২৫৮৭। কারণ এর সানাদে মুসলিম ইবনু মাখশী এবং ইবনুল ফিরাসী উভয়ই অপরিচিত রাবী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18