যাকাত

৬/৪. অধ্যায়ঃ

যার জন্য কিছু চাওয়া হালাল নয় এবং যার জন্য হালাল - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ رَجُلٍ مِنْ بَنِىْ أَسَدٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَنْ سَأَلَ مِنْكُمْ وَلَه أُوقِيَّةٌ أَوْ عَدْلُهَا فَقَدْ سَأَلَ إِلْحَافًا» . رَوَاهُ مَالِكٌ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيُّ

বর্ণনাকারী আত্বা ইবনু ইয়াসার বানী আসাদ গোত্রের এক ব্যক্তি

যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমাদের মধ্যে যে ব্যক্তি এক উক্বিয়্যাহ্ পরিমাণ (অর্থাৎ চল্লিশ দিরহাম) অথবা এর সমমূল্যের (সোনা ইত্যাদি ) মালিক হওয়ার পরও মানুষের কাছে হাত পাতে, সে যেন বিনা প্রয়োজনে (মানুষের কাছে) হাত পাতল। (মালিক, আবূ দাঊদ ও নাসায়ী) [১]

[১] সহীহ লিগায়রিহী : আত্ তিরমিযী ৬৫৩, শারহুস্ সুন্নাহ্ ১৬২৩, সহীহ আত্ তারগীব ৮০২।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18