যাকাত
৬/১. অধ্যায়ঃ
যেসব জিনিসের যাকাত দিতে হয় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ: أَنَّ رَسُولَ اللّهِ ﷺ كَانَ يَأْمُرُنَا أَنْ نُخْرِجَ الصَّدَقَةَ مِنَ الَّذِىْ نُعِدُّ لِلْبَيْعِ. رَوَاهُ أَبُو دَاوُدَ
বর্ণনাকারী সামুরাহ্ ইবনু জুনদুব (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে ব্যবসায়ের জন্য তৈরী করা মালপত্রের যাকাত আদায়ের হুকুম দিতেন। (আবু দাউদ) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ১৫৬২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৫৯৭। কারণ এর সানাদে জা‘ফার ইবনু সা‘দ, খুবায়ব এবং সুলায়মান সকল রাবী মাজহূল।