যাকাত

৬/১. অধ্যায়ঃ

যেসব জিনিসের যাকাত দিতে হয় - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ مُوسَى بْنِ طَلْحَةَ قَالَ: عِنْدَنَا كِتَابُ مُعَاذِ بْنِ جَبَلٍ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّه قَالَ: إِنَّمَا أَمَرَه أَنْ يَأْخُذَ الصَّدَقَةَ مِنَ الْحِنْطَةِ وَالشَّعِيرِ وَالزَّبِيْبِ وَالتَّمْرِ. مُرْسَلٌ رَوَاهُ فِىْ شَرْحِ السُّنَّةِ

বর্ণনাকারী মু'আয ইবনু জাবাল (রাঃ)

আমাদের কাছে মু’আয এর ওই চিঠি বিদ্যমান আছে,যা নবী (ﷺ) তার কাছে পাঠিয়েছিলেন। বস্তুত মু’আয বর্ণনা করেছেন,নবী (ﷺ) তাঁকে ‘গম’,‘যব,’ ‘আঙ্গুর’ ও ‘খেজুরের’ যাকাত উসুল করতে আদেশ করেছেন। (এ হাদীসটি মুরসাল, শারহে সুন্নাতে বর্ণনা করা হয়েছে)[ [১]

[১] সহীহ : আহমাদ ২১৪৮৪, ইরওয়া ৮০১, শারহুস্ সুন্নাহ্ ১৫৮০।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18