যাকাত

৬/১. অধ্যায়ঃ

যেসব জিনিসের যাকাত দিতে হয় - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «لَيْسَ عَلَى الْمُسْلِمِ صَدَقَةٌ فِىْ عَبْدِه وَلَا فِىْ فَرَسِه» . وَفِىْ رِوَايَةٍ قَالَ: «لَيْسَ فِىْ عَبْدِه صَدَقَةٌ إِلَّا صَدَقَةُ الْفِطْرِ». (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ গোলাম ও ঘোড়ার জন্য মালিক মুসলিমকে যাকাত দিতে হবে না। আর এক বর্ণনায় রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ গোলামের যাকাত দেয়া কোন মুসলিমের জন্য ওয়াজিব নয়। তবে সদাক্বায়ে ফিত্‌র দেওয়া ওয়াজিব। (বুখারী,মুসলিম) [১]

[১] সহীহ : বুখারী ১৪৬৪, মুসলিম ৯৮২, ২৪৭২।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18