জানাজা

৫/৫. অধ্যায়ঃ

জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ قَالَ: صَلَّيْتُ وَرَاءَ أَبِىْ هُرَيْرَةَ عَلى صَبِيٍّ لَمْ يَعْمَلْ خَطِيْئَةً قَطُّ فَسَمِعْتُه يَقُولُ: اللّهُمَّ أَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْر. رَوَاهُ مَالِكٌ

বর্ণনাকারী সা‘ঈদ ইবনু মুসাইয়্যাব (রহঃ)

একবার আমি আবূ হুরায়রা‌ (রাঃ) এর পেছনে এমন একটি বালকের জানাযার সালাত আদায় করলাম, যে কক্ষনো কোন গুনাহের কাজ করেনি। আমি আবূ হুরায়রা‌ (রাঃ) কে তাঁর জন্য দোয়া করতে শুনলাম, “আল্ল-হুম্মা আ’ইয্‌হু মিন ‘আযা-বিল ক্বব্‌রি” (অর্থাৎ, হে আল্লাহ! তুমি এ ছেলেটিকে ক্ববর ‘আযাব থেকে রক্ষা করো)। (মালিক) [১]

[১] সহীহ : মুয়াত্ত্বা মালিক ৭৭৬।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18