জানাজা

৫/৫. অধ্যায়ঃ

জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ فِي الصَّلَاةِ عَلَى الْجَنَازَةِ: «اللّهُمَّ أَنْتَ رَبُّهَا وَأَنْتَ خَلَقْتَهَا وَأَنْتَ هَدَيْتَهَا إِلَى الْإِسْلَامِ وَأَنْتَ قَبَضْتَ رُوحَهَا وَأَنْتَ أَعْلَمُ بِسِرِّهَا وَعَلَانِيَتِهَا جِئْنَا شُفَعَاءَ فَاغْفِرْ لَه». رَوَاهُ أَبُو دَاوُد

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)

নবী (ﷺ) জানাযার সালাতে এ দোয়া পড়তেন, “আল্ল-হুম্মা আন্‌তা রব্বুহা-, ওয়া আন্‌তা খলাক্বতাহা-, ওয়া আন্‌তা হাদায়তাহা- ইলাল ইস্‌লা-ম ওয়া আন্‌তা ক্ববায্তা রুহাহা-, ওয়া আন্‌তা আ’লামু বিসির্‌রিহা- ওয়া ‘আলা- নিয়াতিহা-, জি’না- শুফা’আ- আ ফাগ্‌ফির লাহূ” (অর্থাৎ হে আল্লাহ! এ [জানাযার] ব্যক্তির তুমিই ‘রব’। তুমিই তাকে সৃষ্টি করেছ, তুমিই তাকে ইসলামে দীক্ষিত করেছ, তুমিই তার রুহ কবয করেছ, তুমিই তার গোপন ও প্রকাশ্য [সব কিছু] জানো। আমরা তার জন্য তোমার কাছে সুপারিশ করতে এসেছি, তুমি তাকে মাফ করে দাও।) (আবূ দাঊদ) [১]

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৩২০০, আহমাদ ৮৭৫১, আমলুল ইয়াম ওয়াল লায়লাহ্ ১০৮৫০। কারণ এর সানাদে ‘আলী ইবনু শাম্মাখ একজন দুর্বল রাবী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18