সালাত
৪/৫২. অধ্যায়ঃ
বৃষ্টির জন্য সালাত - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَجُلًا لَعَنَ الرِّيحَ عِنْدَ النَّبِيِّ ﷺ فَقَالَ: «لَا تَلْعَنُوا الرِّيْحَ فَإِنَّهَا مَأْمُورَةٌ وَأَنَّه مَنْ لَعَنَ شَيْئًا لَيْسَ لَه بِأَهْلٍ رَجَعَتِ اللَّعْنَةُ عَلَيْهِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هذَا حَدِيثٌ غَرِيبٌ
বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)
এক ব্যক্তি নবী (ﷺ)-এর সামনে বাতাসকে অভিসম্পাত করল। (এ কথা শুনে) রাসূলুল্লাহ (ﷺ) বললেন, বাতাসকে অভিসম্পাত করো না। কারণ তারা আজ্ঞাবহ। আর যে ব্যক্তি এমন কোন জিনিসকে অভিশাপ দেয় যে জিনিস অভিশাপ পাবার যোগ্য নয়। এ অভিশাপ তার নিজের ওপর ফিরে আসে। (তিরমিযী; তিনি বলেছেন, হাদীসটি গারীব) [১]
[১] সহীহ : আত্ তিরমিযী ১৯৭৮, আবূ দাঊদ ৪৯০৮, ইবনু হিব্বান ৫৭৪৫।