সালাত

৪/৫২. অধ্যায়ঃ

বৃষ্টির জন্য সালাত - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللّهِ ﷺ يَقُولُ: «الرِّيْحُ مِنْ رُوْح ِاللهِ تَأْتِىْ بِالرَّحْمَةِ وَبِالْعَذَابِ فَلَا تَسُبُّوْهَا وَسَلُوا اللّهَ مِنْ خَيْرِهَا وَعُوْذُوْا بِه مِنْ شَرِّهَا» . رَوَاهُ الشَّافِعِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَالْبَيْهَقِيُّ فِي الدَّعْوَاتِ الْكَبِيرِ

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)

আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি। বাতাস আল্লাহর তরফ থেকে আসে। এ বাতাস রহমত নিয়েও আসে। আবার আযাব নিয়েও আসে। তাই একে গাল মন্দ দিও না। বরং আল্লাহর কাছে এর কল্যাণের দিক কামনা করো ও মন্দ হতে আল্লাহর নিকট পানাহ চাও। (শাফি’ঈ, আবূ দাঊদ, ইবনু মাজাহ, বায়হাক্বী’র দা’ওয়াতুল কাবীর)[1]

[১] সহীহ : আবূ দাঊদ ৫০৯৭, মুসনাদে আশ্ শাফি‘ঈ ৫০৪, ইবনু মাজাহ্ ৩৭২৭, আহমাদ ৭৬৩১, ইবনু হিব্বান ১০০৭, আল কালিমুত্ব ত্বইয়্যিব ১৫৪, সহীহ আল জামি‘ আস্ সগীর ৩৫৬৪, আদ্ দা‘ওয়াতুল কাবীর ৩৬৭।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18