সালাত

৪/৪৪. অধ্যায়ঃ

পবিত্রতা অর্জন ও সকাল সকাল মসজিদে গমন - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ جَابِرٍ قَالَ: كَانَ رَسُولُ اللّهِ ﷺ إِذَا خَطَبَ احْمَرَّتْ عَيْنَاهُ وَعَلَا صَوْتُه وَاشْتَدَّ غَضَبُه حَتّى كَأَنَّه مُنْذِرُ جَيْشٍ يَقُوْلُ: «صَبَّحَكُمْ وَمَسَّاكُمْ» وَيَقُولُ: «بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ» . وَيَقْرُنُ بَيْنَ إِصْبَعَيْهِ السَّبَابَةِ وَالْوُسْطى. رَوَاهُ مُسْلِمٌ

বর্ণনাকারী জাবির (রাঃ)

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু‘আলাইহি ওয়া সাল্লাম) যখন খুতবাহ্ (ভাষণ) দিতেন তাঁর দুইচোখ লাল হয়ে যেত, কন্ঠস্বর হত সুউচ্চ, রাগ বেড়ে যেত। মনে হত তিনি কোন সামরিক বাহিনীকে এ বলে শত্রু হতে সর্তক করে দিচ্ছেন : সকাল-সন্ধ্যায় তোমাদের ওপর শত্রু বাহিনী হানা দিতে পারে। তিনি খুতবায় বলতেন, আমাকে ও ক্বিয়ামাতকে এভাবে পাঠানো হয়েছে। এ কথা বলে তিনি তাঁর তর্জনী ও মধ্যমা আঙ্গুলকে একত্র করে মিলিয়ে দেখালেন। (মুসলিম)[১]

[১] সহীহ : মুসলিম ৮৬৭, ইবনু মাজাহ্ ৪৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৭৫৩, ইবনু হিব্বান ১০, ইরওয়া ৬১১, সহীহ আত্ তারগীব ৫০, সহীহ আল জামি‘ ৪৭১১।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18