সালাত

৪/৪৪. অধ্যায়ঃ

পবিত্রতা অর্জন ও সকাল সকাল মসজিদে গমন - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَمَّارٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللّهِ ﷺ يَقُولُ: «إِنَّ طُولَ صَلَاةِ الرَّجُلِ وَقِصَرَ خُطْبَتِه مَئِنَّةٌ مِنْ فِقْهِهِ فَأَطِيْلُوا الصَّلَاةَ وَأَقْصِرُوا الْخُطْبَةَ وَإِنَّ مِنَ الْبَيَانِ سِحْرًا» . رَوَاهُ مُسْلِمٌ

বর্ণনাকারী আম্মার (রাঃ)

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: কোন ব্যক্তির দীর্ঘ সালাত সংক্ষিপ্ত খুতবাহ্‌ তার বুদ্ধিমত্তার পরিচায়ক। তাই তোমরা সালাতকে লম্বা করবে, খুতবাকে খাটো করবে। নিশ্চয় কোন কোন ভাষণ যাদু স্বরূপ। (মুসলিম) [১]

[১] সহীহ : মুসলিম ৮৬৯, আহমাদ ১৮৩১৭, দারিমী ১৫৫৬, ইবনু খুযায়মাহ্ ১৭৮২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৭৬৩, শু‘আবুল ঈমান ৪৬৩৫, শারহুস্ সুন্নাহ্ ১০৭৭, সহীহ আল জামি‘ ২১০০।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18