সালাত

৪/৪১. অধ্যায়ঃ

সফরের সালাত - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ عَبَّاسٍ وَعَنِ ابْنِ عُمَرَ قَالَا: سَنَّ رَسُولُ اللّهِ ﷺ صَلَاةَ السَّفَرِ رَكْعَتَيْنِ وَهُمَا تَمَامٌ غَيْرُ قَصْرٍ وَالْوِتْرُ فِي السَّفَرِ سُنَّةٌ. رَوَاهُ ابْنُ مَاجَهْ

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)ও ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)

তাঁরা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সফরের অবস্থায় সালাত দুইরাক্’আত নির্ধারিত করে দিয়েছেন। আর এ দুইরাক্’আতই হলো (সফরের) পূর্ণ সালাত, ক্বস্‌র নয়। আর সফরে বিত্‌র সালাত আদায় করা সুন্নাত। (ইবনু মাজাহ্) [১]

[১] খুবই দুর্বল : ইবনু মাজাহ্ ১১৯৪। কারণ এর সানাদে জাবির আল জু‘ফী একজন দুর্বল রাবী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18