সালাত

৪/৪১. অধ্যায়ঃ

সফরের সালাত - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: فَرَضَ اللّهُ الصَّلَاةَ عَلى لِسَانِ نَبِيِّكُمْ ﷺ فِي الْحَضَرِ أَرْبَعًا وَفِي السَّفَرِ رَكْعَتَيْنِ وَفِي الْخَوْف رَكْعَةٌ. رَوَاهُ مُسلم

বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)

আল্লাহ তা’আলা তোমাদের নবী (ﷺ)-এর জবানিতে মুক্বীম অবস্থায় চার রাক্’আত আর সফরকালে দুইরাক্’আত সালাত ফার্‌য করেছেন। (মুসলিম) [১]

[১] সহীহ : মুসলিম ৬৮৭, নাসায়ী ১৫৩২, আহমাদ ২২৯৩, ইবনু খুযায়মাহ্ ৩০৪, ১৩৪৬, শারহুস্ সুন্নাহ্ ১০২১।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18