সালাত

৪/৩৮. অধ্যায়ঃ

ইশরাক ও চাশতের সালাত - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِىْ سَعِيْدٍ قَالَ: كَانَ رَسُولُ اللّهِ ﷺ يُصَلِّي الضُّحى حَتّى نَقُولَ: لَا يَدَعُهَا وَيَدَعُهَا حَتّى نَقُولَ: لَا يُصَلِّيْهَا. رَوَاهُ التِّرْمِذِيُّ

বর্ণনাকারী আবূ সা‘ঈদ আল্ খুদরী (রাঃ)

রাসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিয়মিতভাবে চাশতের সালাত আদায় করতে থাকতেন। আমরা বলাবলি করতাম, তিনি হয়ত এ সালাত আর ছাড়বেন না। আর যখন ছেড়ে দিতেন অর্থাৎ বন্ধ করতেন, আমরা বলাবলি করতাম, তিনি হয়ত এ সালাত আর কখনো আদায় করবেন না। (তিরমিযী) [১]

[১] য‘ঈফ : আত্ তিরমিযী ৪৭৭, আহমাদ ১১১৫৫, শামায়েল ২৮৬, শারহুস্ সুন্নাহ্ ১০০২, ইরওয়া ৪৬০। কারণ এর সানাদে ‘আত্বিয়্যাহ্ আল আওফী এবং ফুযায়ল ইবনু মারযূক্ব দুর্বল রাবী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18