সালাত
৪/৩৮. অধ্যায়ঃ
ইশরাক ও চাশতের সালাত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ عَائِشَةَ أَنَّهَا كَانَتْ تُصَلِّي الضُّحى ثَمَانِي رَكَعَاتٍ ثُمَّ تَقُولُ: «لَوْ نُشِرَ لِىْ أَبَوَايَ مَا تَرَكْتُهَا» . رَوَاهُ مَالِكٌ
বর্ণনাকারী উম্মুল মু’মিনীন ‘আয়িশাহ্ (রাঃ)
তিনি চাশতের আট রাক্‘আত করে সালাত আদায় করতেন। তিনি বলতেন, আমার জন্যে যদি আমার মাতা-পিতাকেও জীবিত করে দেয়া হয় তাহলেও আমি এ সালাত ছাড়ব না। (মালিক) [১]
[১] সহীহ : মালিক ৫২০।