সালাত

৪/২৯. অধ্যায়ঃ

দুবার সালাত আদায় করা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَنْ كَانَ مِنْكُمْ مُصَلِّيًا بَعْدَ الْجُمُعَةِ فَلْيُصَلِّ أَرْبَعًا» . رَوَاهُ مُسْلِمٌوَفِىْ أُخْرى لَه قَالَ: «إِذَا صَلّى أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيُصَلِّ بَعْدَهَا أَرْبَعًا

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন : তোমাদের যে লোক জুমু’আর (ফার্‌য সালাতের) পর সালাত আদায় করতে চায় সে যেন চার রাক্‌’আত সালাত আদায় করে নেয়। (মুসলিম) আর মুসলিমেরই অন্য এক সূত্রে আছে, তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন : তোমাদের কোন ব্যক্তি যখন জুমু’আর (ফার্‌য) সালাত আদায় করবে সে যেন এরপর চার রাক্‌’আত সুন্নাত সালাত আদায় করে নেয়। [১]

[১] সহীহ : মুসলিম ৮৮১।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18